• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. শাহাদত হোসেন। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৮৫ বার পঠিত
আপডেটঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. শাহাদত হোসেন।

(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) বিশিষ্ট শিক্ষাবিদ ও বেতার সংগঠক প্রফেসর মোঃ শাহাদত হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রফেসর মো. শাহাদত হোসেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ভূগোল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, প্রফেসর মো. শাহাদত হোসেন ১৯৬৭ সালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পর ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হন। সপ্তম শ্রেণি থেকে তিনি ঢাকাস্থ রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং একই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পর তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগ পেয়ে এইচএসসি পাশ করেন। অতঃপর জনাব মো. শাহাদত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন এবং এখান থেকেই অনার্স ও মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে ১৯৯৫ সালে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনজিও হেলেন কেলারে যোগদান করেন। এক বছরেরও কম সময় চাকুরি করেন।

এর পর তিনি সুনামগঞ্জ মহিলা কলেজে শিক্ষকতায় যোগ দান করেন। কর্মজীবনে প্রফেসর মো. শাহাদত হোসেন সুনামগঞ্জ, নওগাঁ ও কিশোরগঞ্জ জেলায় চাকুরি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। উল্লেখ্য, সরকারি চাকুরি করলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকায় তিনি নিজ জেলা সুনামগঞ্জ ও নিজ উপজেলা ধর্মপাশায় খুবই সুপরিচিত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রী কোর্স চালুর বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া প্রফেসর মো. শাহাদত হোসেন একজন লেখক হিসেবেও সুপরিচিত। হাওর ও শিক্ষা নিয়ে তাঁর অনেক লেখা স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি একজন বিখ্যাত ডিএক্সার। বিশ্বের অন্তত ৫০ টি দেশের পাঁচ শতাধিক কিউএসএল কার্ড তার সংগ্রহের রয়েছে। তাছাড়া বিবিসি, ডয়চে ভেলে, এনএইইচকে রেডিও জাপান, আইআরআইবি রেডিও তেহরান, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল প্রভৃতি বেতার কেন্দ্রের মনিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সংগঠকও। একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। বর্তমানে দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রফেসর মোঃ শাহাদত হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করায় ও যোগদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক পরিবেশ ও মানবাধিকার কর্মী পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য, স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি বলেন, প্রফেসর মোঃ শাহাদত হোসেন একজন শিক্ষাবিদ ও বেতার সংগঠক, তিনি সারা বাংলাদেশের শ্রোতাদের সংগঠন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব এর সভাপতি। তিনি সারা বাংলাদেশে বেতার শ্রোতাদের মাথার মুকুট নয়নের মনি। আমি বরেণ্য শিক্ষাবিদ ও বেতার শ্রোতা সংগঠকের সাফল্যে গর্বিত ও তৃপ্ত। তিনি আরো বলেন, প্রফেসর মোঃ শাহাদত হোসেন স্যারকে আল্লাহ তায়ালা নেক হায়াত ও সুস্থতার সহিত তার উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন করার তৌফিক দান করুন। বেতার শ্রোতা বন্ধুদের সঠিক ভাবে দিক নির্দেশনা দান করতে সদা আন্তরিক থাকবেন এই প্রার্থনা করি মহান মাবুদের দরবারে।
এছাড়াও আরো অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন। আব্দুল হান্নান শেখ (নাটোর), মোবারক হোসেন ফনী(টাঙ্গাইল), গোপীনাথ পাল(রাজবাড়ী) , জিএম বাহারুল ইসলাম(সাতক্ষীরা), হাফিজুর রহমান সায়মন(জামালপুর) , আব্দুল্লাহ আল মামুন(মানিকগঞ্জ), আক্তারুজ্জামান, ফাতেমাতুজ্জোহরা(ধর্মপাশা), বিশ্বনাথ দাস বিশু(দিনাজপুর), সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন