“প্রত্যাশিত মুখ
(সুত্রঃ মোঃ আব্দুল হালিম,
পাঞ্জাব আলী, দ্বীন ইসলাম,
লক্ষনপুর,আটঘড়িয়া,পাবনা-কে উৎসর্গীত)
অসংখ্য মানুষের মাঝে খুঁজে পাই একটি মুখ,
মানবী সে হাস্যস্নাত; সে জাগায় প্রণয় সুখ।
সুনয়না সুশ্রী রমনী ষোড়শী প্রেম কুমারী নারী,
হত বাক তাঁর পদচারনায় আমি প্রেম ভিখারি।
বাস্তব সাক্ষাত মেলে তাঁর ক্ষণে-ক্ষণে;চোখে-চোখে
আমি বৈরিতায় হারাই আপনাকে দূঃখ-সুখে।
ললাটে তাঁর রুপার চুড়ি;কাজল মাখা চোখে,
ওষ্ঠাধর তাঁর শুভ্র গোলাপ রোজ আমায় ডাকে।
চিরল-চিরল দাতে মুক্ত ঝড়া হাসি চির অমলিন,
ভূলবনা তাকে!রাখব ধরে এ হৃদয়ে যে চিরদিন।
সুকন্যার দীঘল কাজল কেশে বেলী ফুলের মালা,
জাগে হৃদয়ে ভালোবাসার ঢেউ-অফুরন্ত দোলা।
চোখে-মুখে ফোটে তাঁর প্রেমে রোজ মায়ার ধারা,
বিমুগ্ধ চিত্তে তাকায় শিল্পী;কবি হয় যে ছন্নছারা!
কালের পরিক্রমায় বদলায় মানুষ! বদলায় দিন,
কালক্রমে তাঁর ভালোবাসায় বাড়ছে মমতা ও ঋণ।
অপূূর্ব রুপ তাঁর ;যৌবন রসময় দীপ্ত পথ চলায়,
মাতাল হয় শ্রোতা সকলে-দেখে তাকে কথা বলায়।
হোক তাঁর প্রেম মহৎ সমুন্নত! চিরকাল-চিরদিন,
আমি চাই তাঁর বাস করে হৃদয় করতে রঙ্গিন……
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন