কবিতা: জীবন
কলমে: সরকার মনি
তারিখ: 09/08/202
জীবন অনেকটা নদীর মতো,
বয়ে চলে বেশ।
মোহনায় যখন মিশবে এসে,
হবে তখন শেষ।
এই জীবনে জোয়ার ভাটা,
আসবে তো বারে বার।
এগিয়ে যাবে তবুও নদী,
ভাঙবে নদীর পার।
নদীর মতোই মানব জীবন,
ভাঙ্গে আর গড়ে।
ভালো থাকার আশায়,
ভালোবেসে কেবল মরে।
গতিময় এ জীবন,
বদলায় গতিপথ।
শত বাধার পাথর সরিয়ে,
গড়ে ভবিষ্যৎ।
জীবন নামক ছোট্ট নদী,
এঁকেবেঁকে চলছে।
কেউ জানে না কার কপালে,
কি লিখে নিয়তি দিয়েছে।
বইতে হয় তবুও জীবন,
হয় না থামা তার।
হাসি মুখে কান্না চেপে,
করবে পারাপার।।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন