• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

জামিরদিয়া সড়ক সংস্কারে নিজ অর্থায়নে যুবদল নেতা জিয়া: ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে।

বাংলার কথা ডেস্ক / ৮৯ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, ভালুকা:
জন দুর্ভোগ কমাতে এবং এলাকার সার্বিক উন্নয়নে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।
তিনি এই অঞ্চলের বিখ্যাত ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব আব্দুল গনি মাস্টারের সুযোগ্য পুত্র হিসেবে তার দেখানো পথ অনুসরণ করে, তিনি দীর্ঘদিন ধরে হবিরবাড়ি ইউনিয়নের মানুষের সেবায় আত্মনিয়োগ করে আসছেন।

সম্প্রতি জামিরদিয়া এলাকার দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী ও খানাখন্দে ভরা স্কয়ার মাস্টার বাড়ি থেকে মনহরপুর পর্যন্ত সড়কটি নিজ অর্থায়নে ও উদ্যোগে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন এই যুবনেতা। স্থানীয়দের যাতায়াতের কষ্ট লাঘবে তিনি নিজে উপস্থিত থেকে সড়ক মেরামতের কাজ তদারকি করেন।

এক নজরে ১০ নং হবিরবাড়ি ইউনিয়নবাসীর জন্য তার করণীয় উন্নয়নমূলক কাজ গুলি।
১/ অবকাঠামো উন্নয়ন: নিজ অর্থায়নে জামিরদিয়া সড়ক সংস্কার ও চলাচলের উপযোগী করণ।
২/ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান: স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত আর্থিক অনুদান।
৩/ জনসেবা: দুর্যোগ ও বিপদে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে ধারাবাহিক সহায়তা।

আগামী ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের মতে, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর নাগরিকের বিপদে-আপদে তিনি সবসময় পাশে থাকেন।

নির্বাচনী ভাবনার বিষয়ে স্থানীয় জনগণ জানান, হবিরবাড়ি ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সৎ, দক্ষ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়ন টি একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে জিয়াউর রহমান জিয়া বলেন, “আমি কোনো ক্ষমতার লোভে নয়, এলাকার মানুষের ভালোবাসায় ও জনসেবার তাগিদ থেকেই রাজনীতি করি। আমার পিতা আব্দুল গনি মাস্টার সবসময় আমাকে মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। হবিরবাড়ি ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন