• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও লন্ডনে যেতে হবে। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৭৪ বার পঠিত
আপডেটঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও লন্ডনে যেতে হবে

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণের পর সাময়িকভাবে দেশে ফিরছেন দেশের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন কিছুদিনের জন্য দেশে এলেও এটি স্থায়ী সফর নয়। চিকিৎসকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ আগস্ট লন্ডনে তার গুরুত্বপূর্ণ ফলো-আপ পরীক্ষা রয়েছে। সে কারণে ১৪ আগস্টের আগেই তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে।

জানা যায়, মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে তিনি লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত বছরের এপ্রিলে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাওয়ার পর আগস্ট মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের সময় জটিলতার কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি।

এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি, চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার চিকিৎসা চলছে। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই দেশে স্বল্প সময় অবস্থান শেষে আবারও লন্ডনে ফিরবেন এই জনপ্রিয় অভিনেতা।

ভক্ত-অনুরাগীরা আশা করছেন, চলমান চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন