• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

বৃষ্টি ভেজা আমার আকাশ। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৭৮ বার পঠিত
আপডেটঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

বৃষ্টি ভেজা আমার আকাশ

শ্রাবণের ঘনঘটায় উতলা বরষায় এ কবি মন-
কেমন করে বসবে ঘরে বিরহী মন করে উচাটন,
কেমন করে বসবে মন বাসরে প্রেয়সী শুন্য ঘর-
মনের গহীনে পুঞ্জীভূত উচ্ছ্বাস টুকু ডুকরে মরে।

বৃষ্টি ভেজা মন নিদারুণ শুন্যতা বুকে ভালোবেসে-
হয়তো কালবৈশাখী উপেক্ষা করে প্রলয় উচ্ছ্বাসে,
মরুভূমি আগ্নেয়গিরি পৃথিবীর গহ্বর করে যে জয়-
জনবিচ্ছিন্ন মন নিঃরব প্রেমে হচ্ছে তিলেতিলে ক্ষয়।

বৃষ্টি ভেজা আকাশ আর প্রেমিকের অশ্রু ভেজা চোখ-
উভয়ই প্রেমিকের নিঃসঙ্গ বুকে বাড়ায় বেদনা শোক,
বৃষ্টি ভেজা আকাশ প্রেয়সীর বিরহ দিগুন নীল করে-
অশ্রু ভেজা চোখ মসৃন পথকে কে আঁকা-বাকা গড়ে।

ভেজা চোখ, ভেজা আকাশ ব্যর্থ প্রেমিকের কাম্য নয়-
যদিও প্রেম প্রীতি ভালোবাসা শুন্য হয় প্রেমিক হৃদয়,
বিশ্বাসে বাঁচে প্রেম আস্থায় প্রগতিশীল হয় ভালোবাসা-
আশা ও বিশ্বাসের মৃত্যুতে বুকে জমে একবুক হতাশা!

অশ্রুভেজা চোখ চাইনা বুকভরা দীর্ঘশ্বাসে এ জীবনে-
চাই প্রেয়সীরে বৃষ্টি ভেজা আকাশের নিচে মধুর মিলনে,
বৃষ্টি ভেজা আমার আকাশ না হয় যেনো বেদনা বিধূর-
প্রেয়সীর উঞ্চ পরশে মুহুর্মুহু উত্তাপে হোক পৃথিবী মধুর…

🎤এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন