পবাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটি অনুমোদন, সভাপতি ছাত্রদল নেতা মামুন হোসেন
চাটমোহর (পাবনা) উপজেলা প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়। ১৬ জুলাই ২০২৬ থেকে ৬ (ছয়) মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তও উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত এডহক কমিটিতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসেন(একরামুল হক মামুন)
এছাড়া কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন অভিভাবক সদস্য, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন শিক্ষক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা এ সংক্রান্ত স্মারকের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (পাবনা), উপজেলা নির্বাহী কর্মকর্তা (চাটমোহর) ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
একরামুল হক মামুন এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় এলাকায় তরুনদের মধ্যে আনন্দের রেশ পরিলক্ষিত হচ্ছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন