• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

কবি জামিনুর ইসলাম: গ্রামীণ প্রকৃতি থেকে উঠে আসা সমসাময়িক কণ্ঠ। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৯৬ বার পঠিত
আপডেটঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কবি জামিনুর ইসলাম: গ্রামীণ প্রকৃতি থেকে উঠে আসা সমসাময়িক কণ্ঠ

সিফাত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সমসাময়িক বাংলা সাহিত্যে নিজস্ব স্বর ও স্বতন্ত্র অবস্থান তৈরি করে এগিয়ে চলেছেন কবি ও লেখক জামিনুর ইসলাম। সহজ-সরল ভাষা, গভীর অনুভব এবং প্রকৃতিনির্ভর ভাবনার সমন্বয়ে তিনি ইতোমধ্যেই পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন।

১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোঃ আঃ রহিম এবং মাতা আঙ্গুরী বেগম। শৈশব ও কৈশোর কেটেছে গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে, যা তাঁর সাহিত্যচর্চায় গভীর প্রভাব ফেলেছে।

সবুজ অরণ্য, নদী-নালা ও নিসর্গঘেরা গ্রামীণ জীবনের অভিজ্ঞতা তাঁর কবিতায় বারবার প্রতিফলিত হয়। প্রকৃতির সাথে নিবিড় সম্পর্কই তাঁর লেখালেখির প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহী জামিনুর ইসলাম ধারাবাহিকভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জীবন্ত ঝলসে যাওয়া উদ্ভাস’ (২০২২) পাঠকমহলে সাড়া ফেলে। পরবর্তীতে ২০২৩ সালে প্রকাশিত ‘জল ছেঁড়া জল’ কাব্যগ্রন্থটিও প্রশংসিত হয়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মেঘ বৃষ্টি রোদফুল’ ও ‘রক্ত ফোঁটা ফুল’।

সম্প্রতি তাঁর সাহিত্যকর্ম একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি লাভ করেছে। জাতীয় কবি -এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠী’ ও ‘আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬-এ সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড-২০২৬” অর্জন করেন।

এই অর্জনে ভাটারা ইউনিয়নসহ পুরো সরিষাবাড়ী উপজেলার মানুষের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করবে।

কবির লেখনীতে জীবনের বাস্তবতা, প্রেম, প্রকৃতি ও মানবিক অনুভূতির মেলবন্ধন পাঠকদের সহজেই আকৃষ্ট করে। তিনি নিয়মিত নতুন সৃষ্টিকর্ম নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে আরও মানসম্মত গ্রন্থ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ভাটারাবাসীর পক্ষ থেকে কবি জামিনুর ইসলামকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন