নড়াইলে চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, কিশোর আটক
নিজস্ব প্রতিনিধি, হেলাল মুন্সি, নড়াইল | ২৬ জুলাই ২০২৬
নড়াইল সদর উপজেলায় চার বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) বিকেলে শিশুটি নিজ বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী ওই কিশোর তাকে ডেকে গ্রামের একটি বাগানে নিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।
ঘটনার পর ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন