বাংলাদেশ কবিতা সংসদের
সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠি
সংবাদদাতা: বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে সংসদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সভা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে ২৩ অক্টোবর কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ পাবনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ নভেম্বর শুক্রবার প্রয়াত জীবন সদস্য ও কবি সাহিত্যিকদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত কবি সাহিত্যিকদের সমন্বয়ে সন্ধ্যায় সাহিত্য আড্ডা ও ১৪ নভেম্বর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কবি মধুসূদন মজুমদার এর ৭৯তম জন্মদিন স্মরণে সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করে দিনব্যাপী পাবনা প্রেস ক্লাব ভি আই পি মিলনায়তনে আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও নব প্রজন্মকে উৎসাহ প্রেরণাদানে আগামী ২ নভেম্বর গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনায় শিক্ষামূলক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। সম্মেলনের নিবন্ধন ফি ৫শত টাকা ধার্য করে প্রত্যেক নিবন্ধিত কবিদের সম্মেলন স্মারক উপহার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩০ অক্টোবর’২৬ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাবনার সর্বস্তরের সংস্কৃতিবানদের সাহিত্যের মিলনমেলায় অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক আবেদন প্রাপ্তি সাপেক্ষে কবি অমরেশ মুখার্জী, কলকাতা, ভারত জী,স,সং ৩৮৯, কবি বিজ্ঞান বন্ধু ভট্টচার্য্য, কলকাতা ভারত, জীস,নং ৩৯০ ও সঙ্গীতা বসু রায়, কলকাতা ভারত কে জী,স, সং ৩৯১ জীবন সদস্য পদ প্রদান করা হয়। শেষে কবিতা পাঠ করেন উপস্থিত কবিবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য কবিতা সংসদ সুদীর্ঘ ৩৩ বছর পাবনাতে নিরলস সাহিত্য কর্মসূচী অব্যাহত রেখে আলোকিত সমাজ গঠন ও ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য সাধনায় প্রেরণা জুগিয়ে চলেছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন