আন্তর্জাতিক কফি দিবসে চায়ের জয়গান,প্ল্যান বাজারে যাত্রা শুরু করল ‘চা প্রেমী সোসাইটি খানসামা’
বিশেষ প্রতিবেদন :
আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক কফি দিবস।উপলক্ষে যাত্রা শুরুর ঘোষণা করলেন ‘চা প্রেমী সোসাইটি খানসামা’
বিশ্ব যখন কফির কাপে চুমুক দিচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী বার্তা নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার প্ল্যান বাজারে যাত্রা শুরু করলো ‘চা প্রেমী সোসাইটি, খানসামা।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা হয় প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা মোঃ রিশাদ শাহ এর সাথে।
তিনি বলেন, এটি শুধু একটি চায়ের দোকান নয়, এটি একটি স্বাস্থ্য আন্দোলন। আমি চাই ছোট থেকে বড় সবাই চায়ের প্রকৃত স্বাদ পাক। আমরা যে চা খাই, তা শুধু রঙ চা নয়। আমি নিয়ে এসেছি তেঁতুল চা, অপরাজিতা ব্লু টি, মাল্টা চা, লেমন গ্রাস চা, লং চা – যা ১০০% প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর। আমার লক্ষ্য স্বল্প লাভ সবার প্রিয় হয়ে ওঠা।
আপনারা জানেন, আজকাল গ্যাস্ট্রিক, টেনশন, ঘুম না হওয়া আমাদের নিত্যসঙ্গী। অপরাজিতা ফুলের নীল চা টেনশন কমায়, ঘুম ভালো করে, স্মৃতিশক্তি বাড়ায়। তেঁতুল চা হজমে সাহায্য করে। লেমন গ্রাস ঠান্ডা-সর্দি দূর করে। আমি চাই মানুষ পানীয়ের নামে বিষ না খেয়ে, ভেষজ চা খেয়ে সুস্থ থাকুক। তারা আমার কাছে আসুক এবং বলুক- এটা শুধু চা নয়, এটা আনন্দ।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রিশাদ বলেন, “আমি যখন ঢাকায় চাকরি করেছি। সেখানে মন বসে না, মনের অস্থিরতা বেড়ে যায়, স্বাধীনতা নেই। সব মিলে বিরক্তি থেকেই এই লাইনে আসা।”
দেখা যায়, চাকরির জন্য ঢাকায় গিয়ে ১২ হাজার টাকার চাকরির পেছনে না ঘুরে, নিজের এলাকায় ৫ হাজার টাকা পুঁজি নিয়ে একটা চায়ের দোকান দাঁড় করানোর মাঝেও নিজের স্বাধীনতা আছে। ব্যবসা সততার সাথে করলে মানুষের ভালোবাসা আর বিশ্বাস পাওয়া যায়, যেটি আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। আমি নিজেই তার প্রমাণ। তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার থেকে উদ্বোধন উপলক্ষে প্রথম ২০ কাপ তেঁতুল চা মাত্র ৫ টাকায় পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকের চাহিদা অনুযায়ী সকল স্বাদের চায়ের যোগান দেওয়া হবে।
চা প্রেমী সকলকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণে ও প্রচারে:
চা প্রেমী সোসাইটি, খানসামা
প্রোঃ মোঃ রিশাদ শাহ
ঠিকানা: প্ল্যান বাজার, গোয়ালডিহি, খানসামা, দিনাজপুর।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন