• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

ভালুকায় লেখনি সাহিত্য সংসদ আয়োজিত বর্ণাঢ্য ছড়া-কবিতা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম বিপুল / ৫৫ বার পঠিত
আপডেটঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ছড়া-কবিতা উৎসব-২০২৬।

লেখনি সাহিত্য সংসদের আয়োজনে এই উৎসবে ছিল লেখক সম্মিলন, সেরা দশ তরুণ নির্বাচন, সাহিত্য সম্মাননা, গুণীজন সংবর্ধনা ও স্বরচিত কবিতা পাঠ। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা প্রাণবন্তভাবে অনুষ্ঠান চলে।

কবি, সংগঠক ও লেখনি সাহিত্য সংসদের সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের* সার্বিক তত্ত্বাবধানে এবং মোঃ জসিম উদ্দিন কাজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব আব্দুস সাত্তার মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সাহিত্যানুরাগী ও সমাজসেবক *আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

প্রধান আলোচক হিসেবে চমৎকার সাহিত্য আলোচনা করেন কবি, ইতিহাস গবেষক ও পুঁথি সম্রাট মোহাম্মদ আশরাফুল ইসলাম*। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক ইসমাইল হোসেন মুফিজী, মাওলানা আব্দুল মতিন।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক তাজ ইসলাম, হাফেজ মাওলানা ড. আবুল কাশেম, সাহিত্যানুরাগী ও সাংবাদিক মোঃ শামসুল আলম রাজু, কবি ও প্রাবন্ধিক মো. মোসলেহ উদ্দিন, মোঃ নজরুল ইসলাম প্রধান পরিচালক , সৃষ্টি সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল।
মোঃ জিহাদ মিয়া, জিহাদ ফ্যাশনের পরিচালক, ডাঃ হাসিবুল হাসান মামুন মোঃ নজরুল ইসলাম বিপুল চেনাসুর প্রকাশনীর কর্ণধার সহ আরো অনেকে।

তারুণ্যের এই মহামিলনে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন কবি সুমন রায়হান, কবি রহমান মাজিদ, কবি আলতাফ হোসেন রানা, শামসুল হক শামস। কবি সংগঠক ফরিদ উজ্- জামান পলাশ। কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান নোমানি, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নূরুল আমিন, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কবি শাহজাহান শাজু, কবি মীর জাহান ভূঁইয়া, মহিলা কবি তাসলিমা আক্তার মুক্তা, কবি হাবিবুর রহমান, কবি রাশেদ মনির, কবি মোহাম্মদ ইসমাইল, কবি ফরিদ সাঈদ, কবি ও সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম মোঃ রাজু দফদ্দার রফিকুল ইসলাম খোকন আতিক হাসান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আকলিমা খানম, তাহিয়া তাবাসসুম, রুপা আক্তার, ওয়াসিম মিয়া, তাসনিম, তাসনিয়া ও শাওরিন তাসফিয়া। অনুষ্ঠানে সেরা দশ তরুণ সম্মাননা ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন নূরুল আমিন, শহিদুল ইসলাম, হুজাইফা, মোঃ আব্দুস সালাম মিয়া ও মকিদুল ইসলাম। সহযোগিতায় ছিল আশার আলো সমাজ কল্যাণ ফাউন্ডেশন, সৃষ্টি সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল ও তরুণ সমাজ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও সংগঠক মোহাম্মদ জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন