• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা ধার করে মরিয়মের মরদেহ সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৫০ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা ধার করে মরিয়মের মরদেহ সাতক্ষীরায় নেওয়া হচ্ছে

সাতক্ষীরা প্রতিনিধি

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরায় নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুল্যান্স ভাড়ার ১৭ হাজার টাকা পরিবারকে ধার করতে হয়েছে বলে জানিয়েছেন মরিয়মের স্বজনরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) মরিয়মের ফুফা সিকান্দার আলী এ তথ্য জানান।

তিনি বলেন, মরিয়মের মৃত্যুর পর পরিবারটি একদিকে শোকের মধ্যে রয়েছে, অন্যদিকে আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। নিজ এলাকায় মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের প্রয়োজন হলেও সেই ভাড়ার টাকাও তাদের ধার করতে হয়েছে।

সিকান্দার আলীর অভিযোগ, মরিয়মের মৃত্যুর পর এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এমনকি পরিবারের খোঁজখবরও নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মরিয়ম খাতুনের মরদেহ তার নিজ এলাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। সেখানে পারিবারিকভাবে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন