পাবনা সংবাদদাতা:
বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে সংসদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সভা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে ১৯ সেপ্টেম্বর কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ পাবনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ নভেম্বর শুক্রবার প্রয়াত জীবন সদস্য ও কবি সাহিত্যিকদেও আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত কবি সাহিত্যিকদের সমন্বয়ে সন্ধ্যায় সাহিত্য আড্ডা ও ১৪ নভেম্বর দিনব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও নব প্রজন্মকে উৎসাহ প্রেরণাদানে আগামী ২ নভেম্বর গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনায় শিক্ষামূলক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। সম্মেলন বাস্তবায়ন কল্পে মানিক মজুমদারকে আহ্বায়ক, মধুসূদন মজুমদারকে সদস্য সচিব, অশ্রুসাগর আনোয়ারকে যুগ্ম সদস্য সচিব, কবি আজিজুল হক, মফিজ উদ্দিন বিশ্বাস, কৃষিবীদ জাফর সাদেক, রওশন আক্তার মিন্টুকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট সম্মেলন পরিচালনা পরিষদ গঠিত হয়। সম্মেলনের নিবন্ধন ফি ৫শত টাকা ধার্য করে প্রত্যেক নিবন্ধিত কবিদের সম্মেলন স্মারক উপহার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ অক্টোবর’২৬ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক আবেদন প্রাপ্তি সাপেক্ষে কবি আলমগীরুল নিউটন, পাবনা কে জীবন সদস্য ৩৮৭ ও আলী মর্তুজা মাগুরা জীবন সদস্য ৩৮৮ জীবন সদস্য পদ প্রদান করা হয়। শেষে কবিতা পাঠ করেন উপস্থিত কবিবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য কবিতা সংসদ সুদীর্ঘ ৩৩ বছর পাবনাতে নিরলস সাহিত্য কর্মসূচী অব্যাহত রেখে আলোকিত সমাজ গঠন ও ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য সাধনায় প্রেরণা জুগিয়ে চলেছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন