• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

নীল কাব্য। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৯৮ বার পঠিত
আপডেটঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

🌹নীল কাব্য🌹

(সুত্রঃ আমার একজন প্রিয়ংবদা আছে !
যার প্রতি আমি ভালোবাসায় ঋনী, ঝর্ণা ধারার নীল কাব্য’কে উৎসর্গ করছি)

 

বৃষ্টি ভেজা আকাশ আমায় ভালোবাসার কথা বলে-
ভালোবাসা বিহীন কি জীবন্ত মানুষ প্রেমে পথ চলে,
ভালোবাসা আছে বলেই এখনও পৃথিবীতে বৃষ্টি হয়-
না হলে পৃথিবীতে আত্মার মিলন হতো জগৎ মরুময়!

কাব্য কথা আছে বলেই মানুষের অনুভূতি প্রকাশে-
ফাগুনের পড়ন্ত বিকেলে আচমকাই যে প্রেমে পড়ে,
কাব্য কখনো নীল কাব্য আবার কখনো হয় ধূসর-
কাব্যকুঞ্জেই বসতি গড়ে মানুষ হয় প্রেমিক সদাগর।

কাব্য কখনো জীবন সাজাতে জীবনের কথা বলে-
কখনো দুটি আত্মার মিলনে জাল ফেলে আবডালে,
নীল কাব্য বেদনার আকাশ করে পরিপাটি মসৃন-
প্রেমিক পুরুষকে বেঁধে বাহুডোরে শোধাতে প্রেমঋন!

নীলের সমাহারে বেদনার্ত আকাশ বিষে বিষে হয় তুষ্ট-
কখনো যে আবার নীল কাব্যের মুক্ত প্রেমে হয় আড়ষ্ট,
নীল আকাশে মন বসেনাতো নীল কাব্য চর্চায় কবি মন-
খুঁজে ফেরে সময়ের পরিক্রমায় কাগজ কলমের মিলন।

নীল কাব্য বেদনার আকাশে হাসির ছটা বয়ে আনে-
মিলনের সুর বাজে সুমধুর রাত দিন আকাশের প্রানে,
নীল কাব্য অনন্ত উচ্ছ্বাসে আপনা পরিচয় প্রকাশ করে-
শত সহস্র হৃদয়ে নীল কাব্য অবস্থানে হৃদয় রাজ্য গড়ে।

নীল কাব্যে নেই কোন শব্দ কঠিন আছে প্রেমাবেগ ভরা
কখনো আবার মুক্ত আকাশ নীল কাব্যের প্রতি অধরা,
আকাশের বুকে জন্ম নেওয়া ঝড় ঝাপটা অসঙ্গতি থেকে
নীল কাব্য স্বমহিমায় ভালোবেসে যায় আকাশ কে ডেকে!

🖋️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন