• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

আজ সন্ধ্যায় চাঁদ-তারার বিরল মিলন,দিনাজপুর সহ সারাদেশে জল্পনা-কল্পনা

বাংলার কথা ডেস্ক / ১৩০ বার পঠিত
আপডেটঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ সন্ধ্যায় চাঁদ-তারার বিরল মিলন,দিনাজপুর সহ সারাদেশে জল্পনা-কল্পন

*নিজস্ব প্রতিবেদক,রিশাদ হোসেন,দিনাজপুর :

আজ সোমবার সন্ধ্যায় আকাশে দেখা গেছে এক অপরূপ দৃশ্য। কাস্তের মতো বাঁকা চাঁদের ঠিক উপরেই জ্বলজ্বল করছে একটি উজ্জ্বল তারা। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মাঝে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সন্ধ্যা ৬:৩০ মিনিটের পর থেকে দিনাজপুর, রংপুর, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা যায়। অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন। কেউ বলছেন “আরবি হরফের মতো”, কেউ বলছেন “কোনো অলৌকিক ইঙ্গিত”।

এমন দৃশ্য দেখার পরে অনেকের প্রশ্ন জেগেছে আসলে এটি কি?

জানা যায়,মহাকাশ বিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বিজ্ঞানের ভাষায় একে বলে *চাঁদ ও শুক্র গ্রহের সংযোগ। আজ চাঁদ ও সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র (Venus) একই সরলরেখায় চলে এসেছে। তাই খালি চোখে মনে হচ্ছে তারাটি চাঁদের খুব কাছে। চাঁদের ঠিক উপরে যে উজ্জ্বল বিন্দুটি দেখা যাচ্ছে, সেটি তারা নয়, সেটি শুক্র গ্রহ।তাদের মতে,এটি একটি নিয়মিত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। প্রতি মাসেই এক-দুবার এমন দৃশ্য দেখা যায়, তবে আজকের মতো এত পরিষ্কার ও সুন্দর দৃশ্য বিরল।

এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে অনেকেই ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি প্রকৃতির একটি সৌন্দর্য মাত্র।এই মনোমুগ্ধকর দৃশ্যটি আগামীকাল সন্ধ্যাতেও কিছুটা দেখা যেতে পারে।

*ছবি: Rishad Shah, রাণীরবন্দর থেকে তোলা*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন